সিলেটে ৩২.৮ ডিগ্রি তাপমাত্রায় গরম, বৃষ্টির আভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ২৭ আগস্ট, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন
সিলেটে আজ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইনের পাঠানো পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সঙ্গে সাময়িকভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। সন্ধ্যা ৬টায় তা ছিল ৭৩ শতাংশ।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৬ আগস্ট সকাল ৬টা থেকে আজ ২৭ আগস্ট সকাল ৬টা পর্যন্ত সিলেটে ১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।
সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানান, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। এ সময় মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে।
আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩০ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে।
তাপমাত্রা, বৃষ্টি, আবহাওয়া, সিলেট আবহাওয়া অফিস, আর্দ্রতা, সূর্যোদয়