২০ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন দমন মামলার আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৩ আগস্ট, ২০২৫ ৭:৩০ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার মো. ফারুক মিয়া (৪৩) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে উপজেলার আলীগঞ্জ বাজারে আভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

ফারুক মিয়া উপজেলার পাইলগাঁও ইউনিয়নের দক্ষিণ পাইলগাঁও গ্রামের মৃত এলিমুল্লার ছেলে। 

জগন্নাথুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘মঙ্গলবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়। সে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা একটি মামলার আসামি। বুধবার ফারুক মিয়াকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।‘


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

গ্রেপ্তার, নারী ও শিশু দমন আইন, মামলা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ