১৩ মার্চ ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

ভ্রাম্যমাণ আদালতের অভিযান

জগন্নাথপুরে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ৫ মার্চ, ২০২৫ ১২:০২ পূর্বাহ্ন

ছবিঃ ভ্রাম্যমান আদালতের অভিযান

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেলে উপজেলা সদরের পৌর এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বরকত উল্যাহ। 

জানা গেছে, সোমবার বিকেলে উপজেলা সদরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এসময় নানা অনিয়মের অভিযোগে ছয়টি ছয়টি ব্যবসা প্রতিষণ্ঠানকে দুই লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে হাবিব ভেরাইটিজ ষ্টোরকে ১ লাখ টাকা, মান্না ভেরাইটিজ স্টোরকে ৫০ হাজার টাকা, আল্লাহর দান ফলের আড়ৎকে ২০ হাজার টাকা, তাজ উল্যাহ সবজির আড়ৎকে ৩০ হাজার টাকা, আবু বক্কর সবজির দোকানকে ১ হাজার টাকা ও সাদ্দামের সবজির দোকানে দুই হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শোয়েব আহমেদ উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বরকত উল্যাহ জানান, মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার তদারকির অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় নানা অনিয়মের কারণে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ভ্রাম্যমান আদালত, অভিযান, সুনামগঞ্জ, জগন্নাথপুর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ