১৫ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

বিশ্বনাথে কুড়ালের আঘাতে একজন নিহত, আটক ১

প্রতিনিধি, বিশ্বনাথ, সিলেট 

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০২৬ ৭:০১ অপরাহ্ন


সিলেটের বিশ্বনাথে কুড়ালের আঘাতে শাহ আলম নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার পতাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

বিশ্বনাথ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজ প্রভাকর রায় কুমার বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

নিহত শাহ আলম বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পতাপুর গ্রামের বাসিন্দা।

 

পুলিশ জানায়, ঘটনার পরপরই মিজান মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের দলিপাড়া এলাকার বশির উদ্দিন মহরির ছেলে। 

 

বিশ্বনাথ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনোজ প্রভাকর রায় কুমার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক মিজানের বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে……


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

বিশ্বনাথ, সিলেট, কুড়ালের আঘাতে মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ