১৫ এপ্রিল ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

 দিরাইয়ে মদসহ আটক এক

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাই উপজেলায় বিপুল পরিমাণ দেশীয় মদসহ মহেশ দাস (মহেশ) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বুধবার (১৫ এপ্রিল) উপজেলার চরনারচর ইউনিয়নের কামালপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

 

সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান সজীব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত মহেশ দাস ওই গ্রামের মুরারী দাসের ছেলে।

 

স্থানীয়রা জানান, মহেশ দাস ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে দেশীয় মদ তৈরি, সরবরাহ ও বিক্রি করে আসছে। এতে উঠতি বয়সের তরুণ ও যুবসমাজ সহজেই মদের নাগালে চলে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

 

উপপরিদর্শক (এসআই) মো. আতাউর রহমান সজীব বলেন, মহেশ দাস একজন চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে দিরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

দিরাই, সুনামগঞ্জ, মাদক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ