১৫ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / দিবস

ধর্মপাশায় বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত

প্রতিনিধি, ধর্মপাশা, সুনামগঞ্জ 

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ন


সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১১টায় ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আতলা বিলে কৃষক দ্বীন ইসলামের জমিতে ব্রি-৮৮ জাতের ধান কেটে উৎসবের উদ্বোধন করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা আসয়াদ বিন খলিল রাহাত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক, এসএম রহমত, নুরুল ইসলাম বিএসসি, সদস্য মজিবুর রহমান, নেহাল উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শাখাওয়াত হোসেন সোহাগ, প্রশান্ত বিশ্ব শর্মা, চঞ্চল মিয়া, আকমল হোসেন, মো. রায়হান হোসেন হৃদয়সহ অনেকে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসয়াদ বিন খলিল রাহাত জানান, এ বছর ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় মোট ৩১ হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত ৯৩০ হেক্টর জমির ধান কর্তন সম্পন্ন হয়েছে।

 

তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে সময়মতো ধান কাটা ও ঘরে তোলা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ