০৪ মে ২০২৬

দৈনন্দিন

মার্কিন রাষ্ট্রদূত

লাইটনিং মহড়া বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিশীল সহযোগিতার প্রতীক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩০ জুলাই, ২০২৫ ১২:১০ অপরাহ্ন


বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে সিলেট সেনানিবাসে টাইগার লাইটনিং মহড়া সম্পন্ন হয়েছে। বুধবার (৩০ জুলাই) সকালে মহড়ার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। 


তিনি বলেন, ‎এই মহড়াটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিশীল সহযোগিতার একটি প্রতীক। যা বঙ্গোপসাগর ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা, শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় দুই দেশের লক্ষ্যকে ধারণ করে।


তিনি আরও বলেন, ‎এই মহড়ার মাধ্যমে মার্কিন সেনারা বিশ্বে শান্তিরক্ষায় অসাধারণ দক্ষতার জন্য খ্যাত বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন।


‎মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‎বাংলাদেশ সবসময় জাতিসংঘে শান্তিরক্ষী বাহিনী প্রেরণে বিশ্বের শীর্ষ ৩ দেশের মধ্যে থাকে এবং মানের দিক থেকে শীর্ষস্থান অধিকার করে। আর এসকল মিশনে আছেন ১৮০০ নারী সেনাসদস্যও।


‎তিনি আরও বলেন, আমাদের দুই মহান দেশের সম্পর্ক গড়ে ওঠছে বাংলাদেশি থেকে আমেরিকান এক একজন মানুষের মাধ্যমে হাতে হাত ধরে। হৃদয়ে হৃদয় দিয়ে। ‎


টাইগার লাইটনিং একটি ধারাবাহিক মহড়ার অংশ। বর্তমানে চলছে টাইগার শার্ক যেখানে স্পেশাল ফোর্সের সাথে নৌবাহিনী অংশ নিচ্ছে আর এ বছরের শেষে বিমান বাহিনীর সাথে অনুষ্ঠিত হনে হবে প্যাসিফিক অ্যাঞ্জেল।


‎‎সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেটের এরিয়া কমান্ডার মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ