দক্ষিণ সুরমায় পিকআপ–ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ৯
দৈনন্দিন
প্রকাশঃ ২৯ জুলাই, ২০২৫ ৮:২৮ অপরাহ্ন
খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের দলের মনোনীত প্রার্থী মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, 'এখন পার্লামেন্ট ভাঙ্গা। এ অবস্থায় ঝুলন্ত পার্লামেন্ট দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি। খেরাফত মজলিস পিআর পদ্দতির পক্ষে থাকলেও বর্তমানে রাজনৈতিক স্মৃতিশীলতা ও সরকারের স্ট্যাবিলিটি অনুযায়ী আগামী নির্বাচনে আপাতত উচ্চ কক্ষে ও নারী আসনে পিআর পদ্ধতির ব্যবস্থা থাকা প্রয়োজন।'
তিনি বলেন, 'বিশ্বের ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। পিআর পদ্ধতির আবার চার-পাঁচ ধরনের ভার্সন আছে। একেক দেশে একেক প্রক্রিয়া চালু রয়েছে। পিআর পদ্ধতি নিয়ে অনেক আলোচনা হয়েছে। তবে, দেশে পিআর পদ্ধতির নির্বাচন চালু হলে ভালোই হতো।'
মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল ৫টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদের হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুনতাসির আলী বলেন, 'চারটি ইসলামী দল একসাথে ইসলামী ঐক্য সৃষ্টির লক্ষ্যে বৈঠকে বসেছিল। এটা জোট গঠনের কোন বৈঠক ছিল না। আরও বিভিন্ন ইসলামী দলগুলোর সাথে আলোচনা হবে। নির্বাচনী ঐক্যের আলোচনা। আগামী নির্বাচনে এই দলগুলো যার যার মতো, নিজস্ব টার্গেটে এগিয়ে যেতে কাজ করবে। নিজেদের মতো করে প্রতিটি আসনে প্রার্থী ঘোষণা করবে। শেষ মূহুর্তে একটি ঐক্যের ভিত্তিতেই নির্বাচনে অংশ নিবে।'
তিনি আরও বলেন, 'আগামীর রাজনীতিতে ইসলামী দলগুলো শক্তিশালী অবস্থান সৃষ্টি করবে।'
এর আগে দলের স্থানীয় দায়িত্বশীলদের সাথে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ওবায়দুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক মাওলানা ওলিউর রহমান। আরও বক্তব্য রাখেন উপজেলা শাখার সহসভাপতি অধ্যক্ষ গৌছ উদ্দিন, মাস্টার আব্দুল বারী, সাংগঠনিক সম্পাদক রফিক আহমদসহ দলের নেতৃবৃন্দ।
বিশ্বনাথ, খেলাফত মজলিস