সিলেটে চোর ধরতে কুকুর পালনের পরামর্শ দিলেন পুলিশ কমিশনার
দৈনন্দিন
প্রকাশঃ ২৮ জুলাই, ২০২৫ ৭:১৯ অপরাহ্ন
রোববার বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে যায়। এসময় বাসের সকল যাত্রীদের আহত বা স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়।
পরে রাত ১২টার দিকে ক্রেন দিয়ে বাসটি তোলা হলে ভেসে উঠে বাসের নিচে চাপা পরে থাকা ব্যাংক কর্মকর্তার মরদেহ। বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যাংক কর্মকর্তা বদরুল ইসলাম উপজেলার চারখাই ইউনিয়নের খলাগ্রামের বাসিন্দা। তিনি সোনালী ব্যাংক পিএলসির চারখাই বাজার শাখার সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক এডমিনিস্ট্রেশন (পিএসএ) বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বিয়ানীবাজার থানার ওসি আশরাফ উজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ‘সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ব্যাংক কর্মকর্তা বদরুল বাসটির নিচে চাপা পড়া অবস্থায় মারা যান। রাত ১২টার দিকে বাসটি উদ্ধার করলে বাসের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।’
মরদেহ উদ্ধারের পর সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।
সিলেট, বিয়ানীবাজার, সড়ক দুর্ঘটনা, মৃত্যু, ব্যাংক কর্মকর্তা, সোনালী ব্যাংক