০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেটে শুরু হয়েছে এনসিপির জুলাই পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ৫:৩৫ অপরাহ্ন


সুনামগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ শেষ করে সিলেটে পৌছে পদযাত্রা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে এনসিপি নেতৃবৃন্দের সাথে পদযাত্রায় অংশ নেন হাজারো মানুষ।


এর আগে সিলেট পৌছেঁ জুলাই আন্দোলনে শহীদ রুদ্রের ক্যাম্পাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে ‘শহীদ রুদ্র তোরণ‘ এ শ্রদ্ধা জানান গত জুলাই আন্দোলনে নেতৃত্ব দানকারী প্রধান সমন্বয়ক ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


এদিকে সমাবেশকে ঘিরে সকাল থেকেই উৎসুক সিলেটের আপামর জনতা ও দলটির সমর্থকরা। সমাবেশ ঘিরে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা বলয় গড়ে তুলে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সিলেট মহানগর পুলিশ কমিশনার স্বয়ং সভামঞ্চ পরিদর্শন করেন।


সমাবেশকে কেন্দ্র করে, চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সিলেটের বিভিন্ন ইউনিটের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে চারপাশ। তৈরি হয়েছে মূল মঞ্চ। নগরজুড়ে নির্মাণ করা হয়েছে তোড়ন। রাত থেকেই সিলেট মহানগর পুলিশের নজরদারিতে ছিল পুরো এলাকা।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, এনসিপি, জুলাই পদযাত্রা,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ