০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

সিলেটের পথে এনসিপির ‘জুলাই পদযাত্রা’: অপেক্ষায় উৎসুক জনতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ৪:৪৯ অপরাহ্ন


সুনামগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ শেষ করে সিলেটের পথে রওয়ানা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে সুনামগঞ্জের সমাবেশ শেষ করে সিলেটের পথে রওয়ানা করেছেন তাঁরা। 


বিকেলে ৫টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে দলটি। এর আগে জুলাই আন্দোলনে শহীদ রুদ্রের ক্যাম্পাস শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে ‘শহীদ রুদ্র তোরণ‘ এ শ্রদ্ধা জানিয়ে বক্তব্য প্রদান করবেন এনসিপি নেতারা। 


এদিকে সমাবেশকে ঘিরে সকাল থেকেই উৎসুক সিলেটের আপামর জনতা ও দলটির সমর্থকরা। সমাবেশ ঘিরে পুরো এলাকা জুড়ে নিরাপত্তা বলয় গড়ে তুলেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সিলেট মহানগর পুলিশ কমিশনার স্বয়ং সভামঞ্চ পরিদর্শন করেন।


সরেজমিনে দেখা গেছে, চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সিলেটের বিভিন্ন ইউনিটের ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে চারপাশ। তৈরি হয়েছে মূল মঞ্চ। নগরজুড়ে নির্মাণ করা হয়েছে তোড়ন। রাত থেকেই সিলেট মহানগর পুলিশের নজরদারিতে ছিল পুরো এলাকা।


সিলেট জেলার এনসিপি প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন শাহান বলেন, ‘ঐতিহাসিক জুলাই পদযাত্রায় সিলেটবাসী সাক্ষী হয়ে থাকবে। আমরা দেখিয়ে দিতে চাই, সিলেটের নেতৃত্ব ও সাংগঠনিক শক্তি কতটা সুসংগঠিত।’


ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ বলেন, ‘আজকের পদযাত্রা হবে আমাদের একতা, শৃঙ্খলা ও রাজনৈতিক দর্শনের প্রতিচ্ছবি। প্রত্যেকটি ইউনিট যেন দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ কাজ সম্পন্ন করে, এটাই প্রত্যাশা।’


সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহীদ মিনার এলাকাজুড়ে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি রাখা হবে।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

জুলাই পদযাত্রা, এনসিপি সিলেট, জাতীয় নাগরিক পার্টি, সিলেট শহীদ মিনার সমাবেশ, সিলেটে রাজনৈতিক সমাবেশ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ