২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী (সুমন রাজা) বলেন, ফ্যাসিস্ট সরকার উৎখাতে যারা অগ্রভাগে ছিলেন, জীবনের ঝুঁকি নিয়ে যারা সকলকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন আজ তারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। স্বত:স্ফূর্তভাবে কেন্দ্রীয নেতাদের অভ্যর্থনা জানানোয় সকলকে আমি ধন্যবাদ জানাই।
শুক্রবার (২৫ জুলাই) শহরের আলফাত স্কয়ারে পূর্ব ঘোষণা অনুযায়ী দুপুরে এনসিপির পথসভা শুরু হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় পথসভার শুরুতে বক্তব্য রাখেন তিনি।
সুনামগঞ্জের মানুষ সব সময়ই বিপ্লবী এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে উল্লেখ করে তিনি আরও বলেন, গত জুলাইয়ে সারাদেশের মতো সুনামগঞ্জের মানুষও রাজপথে নেথে নেমে এসেছিলো। তিনি বলেন, অতীতে শিক্ষা—চিকিৎসা সহ সর্বক্ষেত্রে সুনামগঞ্জের মানুষ বৈষম্যের শিকার হয়েছে। বৈষম্য অবসানে সুনামগঞ্জের মানুষ এনসিপির পাশে আছে, থাকবে।
আমরা বিপ্লব করেছিলাম চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে উল্লেখ করে তিনি আরও বলেন, কিন্তু চাঁদাবাজী ও দুর্নীতি এখনো দূর হয়নি। তরুণদের হাতকে শক্তিশালী করতে তিনি সকলের প্রতি আহবান জানান।