০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

যারা এনসিপি করতে চায়, তাদের ভয় দেখানো হচ্ছে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ৪:০৬ অপরাহ্ন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠন (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আমরা শুনতে পেরেছি, যারা এনসিপি করতে চায় তাদের ভয়-ভীতি দেখানো হচ্ছে। আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে এনসিপিকে শক্তিশালী করুন।”


শুক্রবার দুপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে পথসভায় এসব কথা বলেন তিনি। এর আগে শহরের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাত স্কয়ারে আসেন নেতৃবৃন্দ। 


তিনি আরও বলেন, “স্থানীয় পর্যায়ে এনসিপিকে সু-সংগঠিত করেন, এখানে অনিক রয়েছে. সুমন রাজা ভাই রয়েছেন তাদের হাতকে শক্তিশালী করেন। আপনারা তাদের পরামর্শ নিয়ে উপজেলা ও ওয়ার্ডে ওয়ার্ডে কমিটিগুলোকে সুসংগঠিত করেন।”


তিনি আরও বলেন, “সুনামগঞ্জে কর্মসংস্থানের অভাব রয়েছে। সরকার আসে-যায় কিন্তু সুনামগঞ্জের পরিবর্তন হয় না। অবস্থার পরিবর্তনে আপনাদের সংঘবদ্ধ হতে হবে।”


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সুনামগঞ্জ, জুলাই পদযাত্রা, এনসিপি, হাসনাত আব্দুল্লাহ,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ