০৪ মে ২০২৬

দৈনন্দিন

সিলেটে ছুরিকাঘাতে আহত বৈছাআ নেতা, আটক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৫ জুলাই, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন

ছবিঃ আহত তৌফিক ওমর তানভীর

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সিলেট সফরের আগের রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) এক নেতা। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।


আহত ছাত্রনেতার নাম তৌফিক ওমর তানভীর (২২)। তিনি সংগঠনটির সিলেট মহানগ একজন সংগঠক।


এদিকে, হামলার ঘটনায় মারুফ আহমদ নামে এক তরুণকেআটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত (২৫ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে তাকে আটক করা হয়। আটক মারুফ আহমেদ (১৮) সিলেট মহানগরের আখালিয়া এলাকার নোয়াপাড়ার ১/৪ নং বাসার আনসার আলীর ছেলে।


সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের তানভীরের ডান উরুতে ছুরিকাঘাত করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। 


এদিকে শুক্রবার (২৫ জুলাই) সিলেট ও সুনামগঞ্জে জনসভা ও পদযাত্রা কর্মসূচি রয়েছে এনসিপির। কেন্দ্রীয় নেতারা বৃহস্পতিবার রাতেই সুনামগঞ্জ পৌঁছেছেন। দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ শেষে বিকেল সাড়ে ৫টায় সিলেট নগরীতেও সমাবেশ হওয়ার কথা রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ