২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৫ ৪:০৫ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টিমের সদস্য ড. মো. এনামুল হক চৌধুরী বলেছেন, 'গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে না আসা পর্যন্ত দেশে স্থায়ী সংকট চলতেই থাকবে। জাতীয় সংকট সমাধানে একমাত্র পথ হলো জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার।'
শুক্রবার (১৮ জুলাই) রাতে সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার ঘোগারকুল গ্রামে ৬নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, '৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী আওয়ামী শাসন কেঁপে উঠলেও গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাই এই সংকট থেকে উত্তরণের পথ।'
সভায় সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ মাসুদ আহমদ মিলু এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।
সভায় আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হাসান ইমাদ, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল, সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, যুবদল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এর আগে ড. এনামুল হক চৌধুরী দিনব্যাপী গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পৃথক মতবিনিময় সভায় অংশ নেন।
বিএনপি, জাতীয় নির্বাচন, গোলাপগঞ্জ, সিলেট