২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৫ ৮:২৬ অপরাহ্ন
‘দেশে ষড়যন্ত্র শেষ হয়নি, বরং তা আরও জোরেশোরে শুরু হয়েছে’—এমন মন্তব্য করে বিএনপির নেতারা সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, দেশের মানুষ যেমন অতীতে নিজেদের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার হয়েছে, তেমনি এখনো গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যেতে হবে।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে শহীদদের স্মরণে কালো ব্যাজ ধারণ ও মৌন মিছিল হয়। কোর্ট পয়েন্ট থেকে শহীদ মিনার অভিমুখে এই মিছিল বের করা হয়।
মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘ষড়যন্ত্র শেষ হয়নি। ষড়যন্ত্র আরও শুরু হয়েছে, জোরেশোরে শুরু হয়েছে। বিবেকবান মানুষ বলছেন, দেশে নতুন করে ষড়যন্ত্র চলছে। কে কীভাবে অবস্থান নিচ্ছে, কীভাবে অবস্থান বদলাচ্ছে—তা খেয়াল রাখতে হবে।’
তিনি আরও বলেন, ‘এই দেশের মানুষ ১৯৭১ সালে স্বাধীনতা এনেছিল, নব্বইয়ের গণআন্দোলনে স্বৈরাচার পতন ঘটিয়েছিল, চব্বিশ সালেও প্রতিবাদ করেছে। এখনো আমাদের সচেতন ও সোচ্চার হতে হবে।’
মিছিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী। যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।
বিএনপি, সিলেট, মৌন মিছিল, রাজনীতি