তাহিরপুরে হত্যা মামলায় পলাতক আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৭ জুলাই, ২০২৫ ১০:০০ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথে দুই লিটার চোলাই মদ ও মদ তৈরির পাঁচ লিটার কাঁচামালসহ সকুল রবি দাস (২৬) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে বিশ্বনাথ উপজেলার ধর্মদা গ্রামের (মুচিবাড়ি) নিজ বাড়ি থেকে সকুলকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত গৌরা রবি দাসের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিশ্বনাথ পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।
জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বিশ্বনাথ উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে সকুলের বসতঘরের একটি বিশেষ স্থান থেকে মদ এবং মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। পরে এলাকাবাসীর উপস্থিতিতে জব্দকৃত মদ ও কাঁচামাল ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী সকুল রবি দাসকে দোষী সাব্যস্ত করে এই সাজা প্রদান করা হয়েছে।
বিশ্বনাথে চোলাই মদ উদ্ধার,ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড,সকুল রবি দাস মদ মামলা