৩০ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

এসএসসি পরীক্ষায় ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৭ নম্বর পেয়ে দিব্যজ্যোতি

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ১৩ জুলাই, ২০২৫ ৪:৩২ অপরাহ্ন


এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে সিলেট বোর্ডে বিজ্ঞান বিভাগে মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৭ নম্বর দিব্যজ্যোতি গোস্বামী সূর্য। 


সিলেট শিক্ষা বোর্ডের অধীনে স্কলার্সহোম শাহী ঈদগাহ ক্যাম্পাস থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে পেয়ে সে এই কৃতিত্ব অর্জন করে।


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের পুরান বারুংকা গ্রামের দিব্যজ্যোতি গোস্বামী সূর্য পরিবারের সাথে সিলেট নগরীর মিয়া ফাজিল চিস্ত এলাকায় বসবাস করেন।


তার পিতা জ্যোতিলাল গোস্বামী ডাচবাংলা ব্যাংক সিলেট উপশহর শাখায় সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার মাতা একজন প্রাক্তন শিক্ষিকা।


দিব্যজ্যোতি গোস্বামী সূর্য বলে, ‘আমি ভবিষ্যতে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই। এজন্য আমি সকলের শুভাশীষ প্রার্থী।’


তার পিতা জ্যোতিলাল গোস্বামী বলেন, ‘তার এই ফলাফলে সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি তার বিদ্যালয়ের শিক্ষকসহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলের কাছে সূর্যের জন্য আশীর্বাদ কামনা করছি।’ 


সংশোধনী:

প্রাথমিকভাবে পরিবার থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সিলেট বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করার কথা উল্লেখ করা হলেও পরবর্তীতে জানা যায় সিলেট ক্যাডেট কলেজের শিক্ষার্থী মুহাম্মদ জাফরুল ইসলাম আপন মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৭০ পেয়েছে।


যেহেতু সিলেট শিক্ষা বোর্ড থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে কোন ক্রমানুপাতিক তালিকা প্রকাশ করা হয়নি, সেহেতু আমরা মূল প্রতিবেদনটি সংশোধন করছি। এ ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত ভূলের জন্য সিলেট ভয়েস আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। 


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, বিজ্ঞান বিভাগ, সিলেট শিক্ষা বোর্ড, প্রথম স্থান,

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ