১৭ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সিলেটে জিপিএ-৫ প্রাপ্তিতে ধস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৫ ৪:৩২ অপরাহ্ন

ছবিঃ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ‍্যালয় ও কলেজের জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা। - ছবি তুলেছেন: নাজিব আহমেদ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ঘোষিত ফলাফলে সিলেট শিক্ষা বোর্ডে পাস করেছে ৬৮ দশমিক শূন্য ৫৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬১৪ জন। যেটি গত ৫ বছরে সর্বনিম্ন। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ফলাফল ঘোষণাকালে সিলেট শিক্ষাবোর্ডের পাঠানো ফলাফল পরিসংখ‍্যান থেকে এমন তথ‍্য পাওয়া যায়।

ফলাফল পরিসংখ‍্যানে দেখাযায়, গত বছর ২০২৪ সালে সিলেট শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন, ২০২৩ সালে পেয়েছিল ৫ হাজার ৪৫২, ২০২২ সালে পেয়েছিল ৭ হাজার ৫৬৫ এবং ২০২১ সালে পেয়েছিল ৪ হাজার ৮৩৪ জন শিক্ষার্থী। 

এবছর সিলেট শিক্ষাবোর্ড থেকে জিপিএ-৫ এর মধ‍্যে বেশি এসেছে বিজ্ঞান বিভাগ থেকে, ৩ হাজার ৪১১ জন শিক্ষার্থী এ বিভাগ থেকে জিপিএ-৫ বেশি পেয়েছন, যার মধ‍্যে ১ হাজার ৭৪১ জন ছাত্র এবং ১ হাজার ৬৭০ জন ছাত্রী। এছাড়া ব‍্যবসা শিক্ষা থেকে জিপিএ-৫ পেয়েছেন ৯৪ জন যার মধ‍্যে ২৮ জন ছাত্র এবং ৯৪ জন ছাত্রী এবং মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছেন ১০৯ জন যার মধ‍্যে ছাত্র ২২ জন এবং ছাত্রী ৮৭ জন।


এছাড়া এবছর সিলেট জেলায় ১ হাজার ৯৫০ জন, মৌলভীবাজারে জেলায় ৬৬৫ জন, হবিগঞ্জ জেলায় ৫৮২ জন এবং সুনামগঞ্জ জেলায় ৪১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।   


এ ব‍্যাপারে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ' এবছর সিলেট বিভাগের জিপিএ-৫ আগের বিগত বছরের তুলনায় কমেছে, যার বিশেষ কারণ শিক্ষার্থীরা ইংরেজি এবং গণিতে খারাপ রেজাল্ট করা এবং শিক্ষার্থীরা বিদ‍্যালয়মুখি না হওয়া। আমরা এগুলো থেকে উত্তোরণের জন‍্য বিশেষভাবে কয়েকটি কাজ হাতে নিব। আশাকরি আগামীতে আমরা ভালো করবো।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এসএসসি, সিলেট, শিক্ষাবোর্ড, জিপিএ-৫, ফলাফল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ