২৫ জুলাই সিলেটে বিভাগীয় সমাবেশ করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দল
রাজনীতি
প্রকাশঃ ৯ জুলাই, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ন
হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার ১৮৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) বিকেলে নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলে আয়োজিত পরিচিতি সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
বক্তব্যে তিনি বলেন, “সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে একটি কার্যালয় স্থাপনের যে প্রস্তাব দিয়েছে, তা আমাদের গভীর উদ্বেগ ও আশঙ্কার জন্ম দিয়েছে। অতীতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ‘মানবাধিকার’ এর নামে ইসলামী শরীয়াহ, পারিবারিক আইন ও ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপ করেছে। এটি যেমন আমাদের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের বিরুদ্ধে, তেমনি মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিরও পরিপন্থী। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন হলে হেফাজতে ইসলাম তা মেনে নেবে না।”
তিনি আরও বলেন, “কওমি মাদ্রাসা নিয়ে উপদেষ্টা শারমিন এস. মুরশিদের মন্তব্য চরম আপত্তিকর। আমরা তার বক্তব্যের তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এবং অবিলম্বে তার অপসারণ দাবি করছি।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সারা দেশে হেফাজতের পুনর্গঠন চলছে। ইতোমধ্যে প্রায় অর্ধশতাধিক জেলা ও মহানগরে কমিটি গঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির বাইরে কেউ হেফাজতের নামে কর্মকাণ্ড চালালে তা তাদের ব্যক্তিগত বিষয়, আমাদের দায় নয়।”
সভায় সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম সিলেট মহানগরের সভাপতি মাওলানা মুশতাক আহমদ খান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামিম আহমদ।
সভায় আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম সিলেট মহানগর শাখার উপদেষ্টা মাওলানা মাসুক উদ্দিন বড়বাড়ি, জালালাবাদ ইমাম সমিতির সিনিয়র সহসভাপতি মাওলানা ক্বারি মুজাম্মিল হোসাইন চৌধুরী, জেলা সভাপতি মাওলানা রেজাউল করিম জালালী, সহ-সভাপতি নোমানী চৌধুরী, মাওলানা গাজী রহমতুল্লাহ, মাওলানা খলিলুর রহমান, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, মাওলানা সামীউর রহমান মুসা, মাওলানা শায়খ সাইফুল্লাহ, মাওলানা হাবীব আহমদ শিহাবসহ মহানগরের নেতৃবৃন্দ।
সভায় ১৮৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন হেফাজতে ইসলাম মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা আসজাদ আহমদ।
কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা মুশতাক আহমদ খান, সাধারণ সম্পাদক মাওলানা আসজাদ আহমদ, সিনিয়র সহসভাপতি মাওলানা খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহ মমশাদ আহমদ, প্রচার সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানীসহ একাধিক পদে বিশিষ্ট আলেমগণ দায়িত্ব পেয়েছেন।