০১ মে ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

স্বৈরাচারের আমলে বিএনপির নামে ১ লক্ষ মামলা হয়েছে : তাহির রায়হান

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১ জুলাই, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ন


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল।

মঙ্গলবার (১ জুলাই)  শাল্লা উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নির্বাচন অতি সন্নিকটে। তাই সকল ভেদাভেদ ভুলে বিএনপির প্রতিটি স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মনে রাখতে হবে, জনগণই আমাদের শক্তির উৎস।”

তিনি আরও বলেন, 'স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ মামলা দিয়েছে। তবে সর্বদলীয় প্রচেষ্টা ও ছাত্র-জনতার আন্দোলনের মুখে এই সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন তারেক রহমানের হাতকে শক্তিশালী করে জনগণের প্রত্যাশা পূরণে আমাদের প্রস্তুত হতে হবে।'

সভায় তাহির রায়হান চৌধুরী বিএনপির আন্দোলন-সংগ্রামে নিহত ও প্রয়াত নেতাকর্মীদের স্মরণ করেন এবং আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে দিরাই-শাল্লা থেকে ধানের শীষ প্রতীকে জয়ী হওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক। সভা সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ব্রজেশ রঞ্জন চৌধুরী ও যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু মিয়া।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, আব্দুল করিম, দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, শাল্লা উপজেলা বিএনপির সদস্য শামীম আহমদ।

এছাড়া যুবদলের পক্ষে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন শিশু, সদস্যসচিব রুবেল আহমদ দুলাল, কৃষক দলের আহ্বায়ক মো. মাহতাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূরুল আমিন, জেলা তরুণ দলের সভাপতি আবুল ফজল আকাশ, শাল্লা উপজেলা তরুণ দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব উজ্জ্বল মিয়া প্রমুখ।


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

শাল্লা, বিএনপি, সুনামগঞ্জ, জাতীয় নির্বাচন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ