১৭ এপ্রিল ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

প্রেসবিজ্ঞপ্তি

প্রকাশঃ ২২ জুন, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ন


স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, এডমিট কার্ড বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

রবিবার (২২ জুন) সকালে কলেজের অডিটরিয়ামে স্কলার্সহোম মেজরটিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। 

 

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেণ বলেছেন, শিক্ষার্থীদের ভালো ক্যারিয়ার গঠনে ইন্টারমিডিয়েট হচ্ছে একটি টার্নিং পয়েন্ট। তিনি বলেন, জীবনে ভালো কিছু করতে হলে ভালো ফলাফল অর্জন করতে হবে। ভালো ফলাফল মানে কেবল শিক্ষা ক্ষেত্রে ভালো ফল করা নয়, বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা ও জ্ঞান অর্জন করা।

 

এসময় তিনি পরীক্ষার্থীদের জীবনে সাফল্য অর্জনে করণীয় বিষয়ে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন এবং পরীক্ষার পূর্বে ও পরীক্ষার হলে করণীয় বিষয়সমূহ সম্পর্কে নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি করোনাসহ নানামাত্রিক প্রতিকূলতা কাটিয়ে ওঠার দৃঢ় সংকল্প রাখার আহ্বান জানান।


বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদ এর উপস্থাপনায় অনুষ্ঠানানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফুয়াদ হাসান চৌধুরী এবং গীতা থেকে পাঠ করেন তুলি ব্যাপারী।


স্বাগত বক্তব্য রাখেন কলেজের একাডেমিক ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রধান মো. নিজাম উদ্দিন ও বাংলা বিভাগের প্রভাষক এমদাদুর রহমান। 


শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ফেরদৌসী মাহবুবা ও শাহরিয়ার হাসান নাবিল।


ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ফয়সল আহমেদের পরিচালনায় পরীক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শারীরিক সুস্থতা ও সকলের মঙ্গল কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। 

 

অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের প্রবেশ পত্র বিতরণ করা হয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ