সিলেটে একদিনে হামের লক্ষ্মণ নিয়ে হাসপাতালে ভর্তি ১২১ শিশু
যাপিতজীবন
প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ ১:২৭ অপরাহ্ন
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে সাতজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন মোট ২০৩ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৬ জন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ২ সেপ্টেম্বরের (বুধবার) দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া সাতজনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে একজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
বর্তমানে হাসপাতালে ভর্তি ১৬ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছয়জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে একজন, হবিগঞ্জ সদর হাসপাতালে তিনজন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন।
জেলাভিত্তিক হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেটে ৩৯ জন, সুনামগঞ্জে ৪৪ জন, হবিগঞ্জে ৯৩ জন এবং মৌলভীবাজারে ২১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া অন্য জেলা থেকে আসা ছয়জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার দুজন, নেত্রকোনার দুজন, বরিশালের একজন ও নোয়াখালীর একজন রয়েছেন।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সিলেটে ডেঙ্গু, ডেঙ্গু রোগী শনাক্ত, সিলেট বিভাগ, ডেঙ্গু পরিস্থিতি, ডেঙ্গু রোগী, হাসপাতালে চিকিৎসাধীন, ডেঙ্গু শনাক্ত, ডেঙ্গু মৃত্যু