সিলেটে বালুর অবৈধ উত্তোলন ঠেকাতে মধ্যরাতে অভিযান, বোমা মেশিন জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪১ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ আট বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে উপজেলার ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার এক দম্পতি, যশোরের অভয়নগর উপজেলার এক দম্পতি এবং নড়াইলের কালিয়া ও লোহাগড়া উপজেলার চারজন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে ওই আট ব্যক্তি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় খবর পেয়ে জৈন্তাপুর থানার পুলিশ ঘিলাতৈল ফুলবাড়ি ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে তাদের থানায় নেওয়া হয়।
আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ গ্রামের মিলন খান (৩০) ও তার স্ত্রী শীমা খানম (২৩), যশোরের অভয়নগর উপজেলার বাসুয়ালী গ্রামের আহাদ শেখ (৩১) ও তার স্ত্রী রেশমা পারভীন (৩৪), নড়াইলের কালিয়া উপজেলার পোড়লী গ্রামের রিনা খাতুন (৩৮), আমরিল ভাঙ্গা গ্রামের চুমকি খাতুন (৩০) ও তার ছেলে নূর মোহাম্মদ (১২) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার চর কালনা গ্রামের মিনা খাতুন (২৫)।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। আইনগত ব্যবস্থা শেষে তাদের আদালতে পাঠানো হবে।
জৈন্তাপুর সীমান্ত, ভারতে প্রবেশের চেষ্টা, আট বাংলাদেশি আটক, নারী ও শিশু আটক, সিলেট সীমান্ত, পাসপোর্ট আইনে মামলা, জৈন্তাপুর পুলিশ, অবৈধ সীমান্ত পারাপার