সিলেটে বালুর অবৈধ উত্তোলন ঠেকাতে মধ্যরাতে অভিযান, বোমা মেশিন জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৬ ২:৫১ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাই করে ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কাগজপত্রে বিভিন্ন ত্রুটি পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় এসব বাসকে অর্থদণ্ড দেওয়া হয়।
বুধবার সকাল ১১টার দিকে শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ কার্যালয়ের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
অভিযানে মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলোর ফিটনেস, নিবন্ধন ও চালকদের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় কাগজপত্রে ত্রুটি পাওয়া গেলে ১৭টি বাসকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ত্রুটিপূর্ণ কাগজপত্র সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিল্লোল চাকমা বলেন, ‘জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ থানা, জয়কলস হাইওয়ে থানা ও সুনামগঞ্জ বিআরটিএ অফিসের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের মাধ্যমে সিলেট–সুনামগঞ্জ মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়েছে। সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১৭টি বাসকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউল্লাহ, জয়কলস হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোতালেব, সুনামগঞ্জ বিআরটিএর মোটরযান পরিদর্শক মোহাম্মদ হাসিব ইসলাম হিমেল ও শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের নাজির আবু বকর প্রমুখ।
শান্তিগঞ্জে অভিযান, ১৭ বাসকে জরিমানা, সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক, বাসের কাগজপত্র, সড়ক পরিবহন আইন, নিরাপদ সড়ক, শান্তিগঞ্জ উপজেলা, সুনামগঞ্জ