সিলেটে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সা.) মুবারক র্যালি অনুষ্ঠিত
ধর্ম
প্রকাশঃ ২৬ আগস্ট, ২০২৬ ৩:১৪ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আতাউর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুম আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, শিক্ষক আব্দুর রাজ্জাক, হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ইলিয়াস আহমদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির এবং আমরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মামুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন হাজী আক্রম আলী দাখিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, ফায়ার সার্ভিসের টিম লিডার আলমগীর হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সদস্য দিলীপ কুমার দাস ও আবিদ উদ্দিন, উপজেলা নাজির আবু বক্কর, থানার এএসআই হাবিবুর রহমান, কনস্টেবল সুজন আহমদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাদ্রাসা ও মসজিদের শিক্ষক, ইমাম ও মুয়াজ্জিনবৃন্দ।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
ঈদে মিলাদুন্নবী, আলোচনা সভা, দোয়া মাহফিল, উপজেলা প্রশাসন, শান্তিগঞ্জ