নবীর আগমনে শয়তান ইবলিসও খুশি হতে পারেনি: অধ্যাপক হাসান চৌধুরী ফুলতলী
ধর্ম
প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ৪:০২ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, নবীর আগমনী দিবসে খুশি প্রকাশ করা ও শুকরিয়া আদায় করা মুমিনের কাজ। তিনি বলেন, নবীর আগমনে শয়তান ইবলিস খুশি হতে পারেনি। যাঁর আগমনে সারা দুনিয়া মাতোয়ারা, যাঁর আগমনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবী আলোকিত হয়, নির্যাতিত নারী সমাজ রানীর সম্মান লাভ করে,সেই নবীর আগমন দিবসে আনন্দিত হওয়া, শুকরিয়া আদায় করা মুমিনের কাজ।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে ওসমানীনগরের লতিফিয়া হিফযুল কুরআন একাডেমির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও খানকা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা এম এ রবের সভাপতিত্বে ও শিক্ষক কে এম শুহেদ আহমদের উপস্থাপনায় অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুফতি আল আমিন।
মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলা মিয়া, শিক্ষক মাওলানা মাহবুবুর রহিম শিকদার, হাফিজ আব্দুস সোবহান, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, হাফিজ রুমেল আহমদ, কামাল আহমদ, হাফিজ মারজান আহমদ, হাফিজ ইস্তাকুর রহমান মাহতাব ও হাফিজ সৈয়দ মারজান প্রমুখ।
অধ্যাপক হাসান চৌধুরী ফুলতলী, ঈদে মীলাদুন্নবী, ধর্ম আলোচনা, লতিফিয়া হিফযুল কুরআন একাডেমি, ইসলামিক মাহফিল, ইসলামী শিক্ষা