১৪ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

ছাত্রাবাসে র‍্যাগিংয়ের অভিযোগ, তদন্তে শাবিপ্রবির ৫ সদস্যের কমিটি

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ১৪ আগস্ট, ২০২৬ ৮:০১ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হলের পাশের আবাসিক এলাকায় অবস্থিত 'রিপন ছাত্রাবাসে’ র‍্যাগিংয়ের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


শুক্রবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। 


এতে বলা হয়, গত ১০ আগস্ট রাতে র‍্যাগিংয়ের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদারকে। সদস্য হিসেবে রয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ওমর ফারুক, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ শোয়াইব। এছাড়া পরিসংখ্যান বিভাগের প্রভাষক মো. সাদেকিনকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।


অফিস আদেশে তদন্ত কমিটিকে সম্ভাব্য দ্রুততম সময়ের মধ্যে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, ছাত্রাবাস, র‍্যাগিং, তদন্ত কমিটি, বিশ্ববিদ্যালয় প্রশাসন, সৈয়দ মুজতবা আলী হল

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ