রায়নগরের হত্যাকাণ্ড ‘পরিকল্পিত’: কয়েস লোদী
দৈনন্দিন
প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৬ ১:৫২ অপরাহ্ন
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (সিলেট ওয়াসা) চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৬-এর ৭(১) ধারা অনুযায়ী মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে।
সিলেট মহানগরে দীর্ঘদিন ধরে সুপেয় ও নিরাপদ পানির সংকট রয়েছে। পাশাপাশি পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন ব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়েও নগরবাসীর অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতি সমাধানের লক্ষে সরকার থেকে এই পদে মনোনয়ন দিয়েছে।
সিলেট মহানগরে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) গঠিত হয় ২০২২ সালের ২ মার্চ। প্রতিষ্ঠার পর সরকার ডা. এ কে এম হাফিজকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছিল। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ও নাক, কান ও গলা বিভাগের সাবেক প্রধান।
মিফতাহ্ সিদ্দিকী, সিলেট ওয়াসা, সিলেট ওয়াসার চেয়ারম্যান, বিএনপি, সিলেট পানি সরবরাহ, সিলেট পয়োনিষ্কাশন, সিলেট ওয়াসা চেয়ারম্যান নিয়োগ, সিলেট ওয়াসা নতুন চেয়ারম্যান