সিলেট ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা মিফতাহ্ সিদ্দিকী
দৈনন্দিন
প্রকাশঃ ১২ আগস্ট, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন
সিলেট মহানগরের রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসায় বাবা, মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চোধুরী। বুধবার সকালে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ঘটনাস্থলটি এখন ‘ক্রাইম সিন’ হিসেবে সংরক্ষণ করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সেখানে সাধারণ মানুষ বা গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, ঘটনাটি জানার পর নগর প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি দেখতে তিনি ঘটনাস্থলে এসেছেন। সেখানে সিলেট মহানগর পুলিশের কমিশনার, অতিরিক্ত কমিশনার, উপকমিশনারসহ (উত্তর) পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তারা ঘটনাস্থলের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও তদন্ত কার্যক্রম পরিচালনা করছেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘বিষয়গুলো পুলিশ ইনকয়ারি করে বলবে। এখানে যেহেতু ক্রাইম সিন, তাই গণমাধ্যম বা সাধারণ মানুষের চলাচল ঠিক হবে না।’
ঘটনাটি নিয়ে নগরবাসীর মধ্যে উদ্বেগ ও স্তম্ভিত হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রাথমিকভাবে তিনি তিনজনের হত্যার কথা শুনেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ বা বাসার ভেতরের পরিস্থিতি সম্পর্কে এখনই কোনো মন্তব্য করতে চাননি তিনি।
সিটি প্রশাসক বলেন, ‘আমার মনে হয়, এখানে তিনজন মার্ডার হয়েছে।’ তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, এর পেছনে কী কারণ রয়েছে এসব পুলিশ তদন্তের পরই জানা যাবে।
তিনি আরও জানান, নিহত ব্যক্তির ছেলেরা বিদেশে থাকেন বলে তিনি জানতে পেরেছেন। তবে নিহতদের পারিবারিক বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি নিশ্চিত করেননি।
এর আগে সকালে রায়নগর আবাসিক এলাকার মিতালী ১১১ নম্বর বাসার ভেতর থেকে বাবা, মা ও মেয়ের লাশ পাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়।
সিলেট, রায়নগর, রায়নগর ট্রিপল মার্ডার, মিতালী ১১১, বাবা মা মেয়ে নিহত, তিনজনের লাশ, সিলেট সিটি করপোরেশন, আব্দুল কালাম চৌধুরী, সিলেট মহানগর পুলিশ, ক্রাইম সিন, সিলেটের খবর