১০ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

সিলেটে পাসের হার ৫৮.৩৩ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ন


এসএসসি ও সমামানের পরীক্ষায় সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬জন।

 

গত বছরের তুলনায় এবার পাসের হার আরও কমেছে। গেল বছর পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ।  

 

তবে পাসের হার কমলেও এবার বেড়েছে জিপিএ-৫। এবছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪জন। 

 

সোমবার সকাল ১০টায় সিলেট শিক্ষাবোর্ডের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।  

 

এ ববছর  সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৮৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। তার মধ্যে পাস করেছে ৫১ হাজার ৯৫৭জন। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৮৮৯জন ছেলে ও ৩২ হাজার ৬৮জন  মেয়ে। 



শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এসএসসি ফলাফল, পাসের হার, জিপিএ, শিক্ষাবোর্ড

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ