১০ আগস্ট ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / শিক্ষা

এসএসসিতে পাসের হারে সবার পেছনে দিনাজপুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১০ আগস্ট, ২০২৬ ১১:৫২ পূর্বাহ্ন


এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। তবে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে সবচেয়ে পিছিয়ে রয়েছে দিনাজপু শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৫ শতাংশ।


সোমবার সকালে একযোগে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি পাসের হার ঢাকা শিক্ষা বোর্ডে ৭১ দশমিক ৬৩ শতাংশ।


সিলেট শিক্ষা বোর্ডের পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের মধ্যে সিলেটের চেয়ে কম পাসের হার রয়েছে ময়মনসিংহ ও দিনাজপুর শিক্ষা বোর্ডে। ময়মনসিংহে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ এবং দিনাজপুরে ৫৮ দশমিক ৫ শতাংশ।


প্রকাশিত ফলাফল অনুযায়ী, রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, কুমিল্লায় ৬৫ দশমিক ৪২ শতাংশ, যশোরে ৬৬ দশমিক ২৭ শতাংশ, চট্টগ্রামে ৫৯ দশমিক ৪৮ শতাংশ এবং বরিশালে ৬০ দশমিক ৩৫ শতাংশ।


অন্যদিকে ১১টি শিক্ষা বোর্ডের ফল বিবেচনায় নিলে সবচেয়ে কম পাসের হার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে। দাখিল পরীক্ষায় এ বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ।


বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ।


সব মিলিয়ে এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের শিক্ষা বোর্ডগুলোর গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। তবে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর ফলাফলে সিলেটের পাসের হার ৬০ শতাংশের নিচে থাকায় বোর্ডটির ফলাফল নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

এসএসসি ফলাফল ২০২৬, এসএসসি ফল প্রকাশ, সিলেট শিক্ষা বোর্ড, সিলেট এসএসসি ফল, সিলেটে পাসের হার, এসএসসি পাসের হার, শিক্ষা বোর্ডের ফলাফল, এসএসসি ও সমমান পরীক্ষা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ