২৬ জুলাই ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে আরও দুই ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি তিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২৬ জুলাই, ২০২৬ ১:৪৮ অপরাহ্ন


সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের একজন হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত তিনজন চিকিৎসাধীন রয়েছেন।


রোববার (২৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় প্রকাশিত ডেঙ্গুর দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে হাসপাতালে ভর্তি তিনজনের মধ্যে দুজন হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বিভাগে কারও মৃত্যু হয়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে সিলেট বিভাগে কোনো মৃত্যুর ঘটনাও ঘটেনি।


স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে মোট ৯৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৪৮ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। এছাড়া সিলেট জেলায় ১৯ জন, সুনামগঞ্জে ১৭ জন এবং মৌলভীবাজারে ৯ জন আক্রান্ত হয়েছেন। বিভাগের বাইরে থেকে এসে শনাক্ত হয়েছেন আরও তিনজন রোগী।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট ডেঙ্গু, সিলেট বিভাগে ডেঙ্গু, ডেঙ্গু আপডেট, ডেঙ্গু রোগী, সিলেট স্বাস্থ্য বিভাগ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ