সুনামগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা
যাপিতজীবন
প্রকাশঃ ৪ জুন, ২০২৫ ২:২৩ অপরাহ্ন
দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীরা। হাসপাতালের ভেতরে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা না থাকায় রোগী ও স্বজনদের বাইরে থেকে পানি এনে পান করতে হচ্ছে। বিশেষ করে গ্রাম থেকে আসা অসহায় ও হতদরিদ্র রোগীরা আর্থিক সংকটের পাশাপাশি বিশুদ্ধ পানি না পেয়ে আরও বিপাকে পড়ছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের বাথরুমের অবস্থা নাজুক। অবস্থাদৃষ্টে পানি খাওয়ার তো প্রশ্নই ওঠে না, উল্টো বমি চলে আসে।
জানা গেছে, জগন্নাথপুর উপজেলার ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত হলেও প্রয়োজনীয় পানির ব্যবস্থা করা হয়নি। কমপ্লেক্সে স্থাপিত একমাত্র নলকূপটি দ র্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে আছে। মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে যে পানির লাইন দেওয়া হয়েছিল, সেটিও নষ্ট হয়ে গেছে। ফলে রোগী ও স্বজনদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে।
হাসপাতালের বাইরে গিয়ে আশপাশের বাড়ির নলকূপ বা বাজার থেকে বোতলজাত পানি কিনে আনতে হচ্ছে রোগীদের। সামর্থ্যবানরা বোতলজাত পানি কিনে খেলেও অধিকাংশ রোগী ও স্বজনরা বাধ্য হয়ে টয়লেটের ট্যাপ বা হাত ধোয়ার বেসিন থেকে পানি পান করছেন। এতে করে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিদিন এখানে ৩০ থেকে ৫০ জন রোগী ভর্তি থাকেন এবং আউটডোরে চিকিৎসা নেন ২০০ থেকে ২৫০ জনের মতো। অথচ পুরো হাসপাতালের পানির চাহিদা মেটাতে রয়েছে মাত্র একটি নলকূপ, সেটিও অকেজো। পূর্ব পাশে একটি সাবমার্সিবল নলকূপ ও পানির ট্যাংকি থাকলেও ট্যাংকির পাশে থাকা চারটি ট্যাপ চুরি হওয়ায় সেখান থেকেও পানি সংগ্রহ করা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে তা পড়ে রয়েছে অবহেলায়।
একজন রোগীর স্বজন জানান, "হাসপাতালে খাবার পানির কোনো ব্যবস্থা নেই। আশপাশে কোনো নলকূপও নেই। বাধ্য হয়ে অনেকে বাথরুমের ট্যাপ থেকে বোতলে পানি নিয়ে খাচ্ছেন।"
আরেকজন বলেন, 'হাসপাতালের পাইপলাইনে যে পানি আসে, তা ময়লাযুক্ত। পান করার উপযোগী না। সেই পানি আমরা শুধু ধোয়া-মোছার কাজে ব্যবহার করি।'
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায় মোবাইল ফোনে কথা বলতে রাজি হননি। ফোন কেটে দেন তিনি।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন শরিফী বলেন, 'আপনার মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। এটা অত্যন্ত দুঃখজনক। আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বলব এটা দ্রুত সমাধান করে যেন রোগীদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়।'
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশুদ্ধ পানির সংকট, সুনামগঞ্জ স্বাস্থ্য সমস্যা