২২ আগস্ট ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১৪২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ আগস্ট, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন


সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২ জনে।


শনিবার (২২ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩৩৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ তালিকায় রুবেলা আক্রান্ত দুজনও রয়েছেন।


এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪১ জন, এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন।


বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩২৬ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩২ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১০ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৫ জন চিকিৎসাধীন আছেন।


স্বাস্থ্য বিভাগের জেলা-ভিত্তিক হিসাব বলছে, এ পর্যন্ত হামের উপসর্গে সিলেটে ৫১ জন, হবিগঞ্জে ১৪ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম রোগীদের মধ্যে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন এবং সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সিলেটে ৫৫ জন, হবিগঞ্জে ১৮ জন, মৌলভীবাজারে ১৩ জন এবং সুনামগঞ্জে ৫৬ জনসহ বিভাগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪২ জনে।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেটে হাম, সিলেট হাম পরিস্থিতি, হাম রোগী, হামে মৃত্যু, সিলেট বিভাগে হাম, হাম শনাক্ত, হামের উপসর্গ, সিলেট স্বাস্থ্য বিভাগ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ