শাবিপ্রবিতে নোয়াখালী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ২৪ আগস্ট, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরের ঐতিহ্যবাহী বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রোববার (২৩ আগস্ট) দুপুরে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে নতুন এডহক কমিটির পরিচিতি পর্ব অনুষ্ঠান শেষে এই অভ্যর্থনা দেওয়া হয়।
এ সময় নেতৃবৃন্দ নতুন এডহক কমিটির সভাপতি সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ ও অভিভাবক প্রতিনিধি যুবদল নেতা আজিজুর রহমানের হাত ধরে ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠ যেন অবকাঠামো উন্নয়ন, কাঙ্ক্ষিত ফলাফল ও শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা রক্ষায় মডেল হয়ে উঠে এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক এস এম মাহবুব মল্লিক, বাদাঘাট ইউনিয়ন যুবদলের সভাপতি সুমন আহমদ, তাহিরপুর গণকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সারোয়ার ইবনে গিয়াস, বাদাঘাট ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, যুবদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন হুদা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান শাওন, বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, বাদাঘাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হারুন অর রশীদ, বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য হুমায়ুন আহমেদ, তাহিরপুর ছাত্র-জনতা মাদক নির্মূল ঐক্যজোটের সভাপতি রাসেল আহমেদ, যুবদল নেতা কামাল হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।
বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়, এডহক কমিটি, যুবদল, ছাত্রদল, তাহিরপুর, ফুলেল অভ্যর্থনা