২২ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / বিচার

সিলেটে হোটেল ও চক্ষু হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২১ জুলাই, ২০২৬ ৭:২৯ অপরাহ্ন


সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে একটি হোটেল ও একটি বেসরকারি চক্ষু হাসপাতালকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত জেলা প্রশাসন, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায় সিলেট জেলা প্রশাসন।

অভিযানকালে হোটেল গ্র্যান্ড সুরমাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া আল-বারাকা চক্ষু হাসপাতালকে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, প্রশাসন, চক্ষু হাসপাতাল, জরিমানা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ