নদীর তীর কেটে বালু উত্তোলন, ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২১ জুলাই, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ন
পর্যটকদের খাবারে ক্ষতিকর ক্যামিকেল মেশানোর অভিযোগে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট বজরা কোম্পানির ‘দ্যা আকবর’ নামে একটি হাউসবোটকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, টাঙ্গুয়ার হাওরের হাউজবোটগুলোতে লাইসেন্স ও ভ্রমণকারী পর্যটকদের পরিচয়পত্র সংরক্ষণের নির্দেশনা থাকলেও তা সঠিকভাবে পাওয়া যায়নি। অভিযান পরিচালনার সময় খাবারে ক্ষতিকর ও নন ফুডগ্রেড উপকরণ মেশানোর প্রমাণ পাওয়া যায়। এছাড়া পর্যটকদের জন্য সংরক্ষিত খাওয়ার পানির উৎস সঠিকভাবে না থাকায় এই জরিমানা করা হয়।
সুনামগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ জানান, বজরা কোম্পানির এই হাউসবোটে অভিযান পরিচালনার সময় খাবারে ক্ষতিকর ও নন ফুডগ্রেড উপকরণ মেশানোর প্রমাণ পাওয়া যায় এবং পর্যটকদের জন্য সংরক্ষিত খাওয়ার পানির উৎস সঠিকভাবে না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সুনামগঞ্জ, পর্যটক, জরিমানা, টাঙ্গুয়ার হাওর