ফাইনালে নির্বিষ আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৬ ৯:৪০ অপরাহ্ন
আজ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও আর্জেন্টিনা। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় শিরোপার স্বপ্নে বিভোর আর্জেন্টিনা। অন্যদিকে তরুণ তারকা লামিন ইয়ামালকে সামনে রেখে বিশ্বকাপ জয়ের লক্ষ্য স্পেনের।
কাতার বিশ্বকাপ জয়ের পর এবারও ফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল স্কালোনির দল। স্পেনকে হারাতে পারলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবে আর্জেন্টিনা। তবে সেই পথে তাদের সামনে রয়েছে পরিসংখ্যানের দুটি বড় বাধা।
বিশ্বকাপ শুরুতে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। টুর্নামেন্ট চলাকালে শীর্ষস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও এক নম্বরে উঠে আসে তারা।
তবে ১৯৯৩ সালে ফিফা র্যাঙ্কিং চালুর পর থেকে এখন পর্যন্ত র্যাঙ্কিংয়ের এক নম্বর দল বিশ্বকাপ জিততে পারেনি। ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে শীর্ষে থাকা জার্মানি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেয়। এরপরও কোনো শীর্ষ র্যাঙ্কধারী দল বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি।
পরপর দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে মাত্র দুটি দল—১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল।
তবে এই দুটি শিরোপাই ছিল জুলে রিমে ট্রফির যুগে। ১৯৭৪ সালে বর্তমান বিশ্বকাপ ট্রফি চালুর পর কোনো দলই টানা দুইবার বিশ্বকাপ জিততে পারেনি।
যদিও আর্জেন্টিনা (১৯৮৬ ও ১৯৯০), জার্মানি (১৯৮৬ ও ১৯৯০) এবং ব্রাজিল (১৯৯৪, ১৯৯৮ ও ২০০২) একাধিকবার ধারাবাহিকভাবে ফাইনালে খেলেছে, কিন্তু টানা দুইবার শিরোপা জেতার রেকর্ড গড়তে পারেনি।
স্পেনকে হারাতে পারলে শুধু টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের বিরল কীর্তিই গড়বে না আর্জেন্টিনা, ভাঙবে দীর্ঘদিনের দুটি পরিসংখ্যানও। একই সঙ্গে জার্সিতে যুক্ত হবে চতুর্থ তারকা।
অন্যদিকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন। এবার দেখার পালা কার মুখে ফুটে শেষ হাসি, কে হয় শিরোপার অধিকারী!
শিরোপা জেতার লড়াই, মেসি, ইয়ামাল, স্পেন-আর্জেন্টিনা, ফিফা ফাইনাল, ফুটবল বিশ্বকাপ