১৯ জুলাই ২০২৬

তথ্যপ্রযুক্তি-শিক্ষা / ক্যাম্পাস

শাবিপ্রবি ছাত্রদলের নতুন কমিটি গঠনে পদপ্রত্যাশীদের আবেদন আহ্বান

প্রতিনিধি, শাবিপ্রবি

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ন


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ছাত্রদলের আবাসিক হল, অনুষদ ও বিভাগ (ডিপার্টমেন্ট) কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পদপ্রত্যাশী ও আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে সংগঠনটি।

 

শনিবার (১৮ জুলাই) শাবিপ্রবি ছাত্রদলের দপ্তর সম্পাদক শামসুজ্জামান প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। । 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় শাবিপ্রবি ছাত্রদলের আওতাধীন সকল আবাসিক হল, অনুষদ ও বিভাগ (ডিপার্টমেন্ট) কমিটির নতুন কাঠামো গঠন করা হবে। এসব কমিটিতে দায়িত্ব পালনে আগ্রহী, সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় এবং সৎ ভাবমূর্তিসম্পন্ন শিক্ষার্থীদের আবেদন করতে আহ্বান জানানো হয়েছে।

 

আবেদনকারীদের জীবনবৃত্তান্তে ছাত্রদলের সাংগঠনিক কর্মকাণ্ডে অতীত অবদানের সংক্ষিপ্ত বিবরণ এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের আলোকচিত্র সংযুক্ত করতে বলা হয়েছে। এছাড়া পূরণকৃত সদস্য ফরম, জন্ম নিবন্ধন সনদের কপি এবং বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্রের (স্টুডেন্ট আইডি) ফটোকপিও জমা দিতে হবে।

 

আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদনকারীদের হার্ডকপি শাবিপ্রবি ছাত্রদলের দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

এ বিষয়ে শাখা ছাত্রদলের সভাপতি রাহাত জামান সিলেট ভয়েসকে বলেন, ‘ছাত্রদল একটি আদর্শ, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশের সংগঠন। একটি শক্তিশালী, গতিশীল ও কর্মীবান্ধব সাংগঠনিক কাঠামো গড়ে তোলার লক্ষ্যে আবাসিক হল, অনুষদ ও বিভাগ কমিটি পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

 

শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা নির্ধারিত সময়ের মধ্যে জীবনবৃত্তান্ত (CV) ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করুন।’


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবিপ্রবি, শাবিপ্রবি ছাত্রদল, ছাত্রদল কমিটি, সিভি আহ্বান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ