১৯ জুলাই ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের কমিটি গঠন: সভাপতি অধ্যক্ষ মিহির, সম্পাদক শেখ মো. নজরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৬ ১০:২৯ অপরাহ্ন


সিলেটস্থ দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদের ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দিরাই কলেজের সাবেক অধ্যক্ষ মিহির রঞ্জন দাস এবং সাধারণ সম্পাদক শেখ মো. নজরুল ইসলাম।

 

শুক্রবার (১৭ জুলাই) নগরীর প্যারাডাইস ফুড হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. গোলাম রব্বানী, এ কে এম সিফাত আলী, পীযূষ কান্তি তালুকদার, গুলজার আহমদ, নুনু মিয়া, আজাদুর রহমান আজাদ ও দিলিপ চন্দ্র রায়। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন শেখ আব্দুল লতিফ, শফিকুল আলম চৌধুরী টিটু, আতাউর রহমান ও বিন ইয়ামিন রাসেল।

 

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাওসার চৌধুরী ও ঋতু রঞ্জন দেব, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম সুহেল, সহ-দপ্তর সম্পাদক মিফতাহুর রহমান, তথ্য ও প্রচার সম্পাদক ওয়েছ আহমেদ চৌধুরী, সহ-তথ্য ও প্রচার সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক আফিজুল ইসলাম হাফিজ এবং সহ-অর্থ সম্পাদক তোফায়েল আহমদ তালুকদার নির্বাচিত হয়েছেন।

 

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আশরাফ আহমেদ, পাঠাগার সম্পাদক মিজানুর রহমান, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, শিক্ষা ও সাহিত্য সম্পাদক সিরাজুল আমিন খোকন, সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক ফজলে রাব্বি, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক এস এম শামীম, হাওর ও কৃষি উন্নয়ন সম্পাদক খালেদ মিয়া, আইন সম্পাদক সুয়েব আহমদ চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক রেজাউল ইসলাম, ক্রীড়া সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী রাশেদ, সংস্কৃতি ও মহিলা সম্পাদক স্বর্ণালী মজুমদার, আন্তর্জাতিক সম্পাদক দিদার আহমেদ, ধর্ম সম্পাদক সুহাইল আহমেদ চৌধুরী, সহ-ধর্ম সম্পাদক রূপক ভট্টাচার্য, ছাত্রকল্যাণ ও প্রশিক্ষণ সম্পাদক কবির হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আনিসুর রহমান মিটু, বন ও পরিবেশ সম্পাদক আশিকুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মো. লিবাছ উদ্দিন এবং মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হান্নান তালুকদার।

 

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে অধ্যাপক আব্দুল মান্নান খান, ড. মো. দিদার চৌধুরী, আনোয়ার রাজা চৌধুরী, রঞ্জন সামন্ত, সুরঞ্জিত দাস, মতিউর রহমান মতি, সঞ্জয় চৌধুরী, তাপস সূত্রধর, উম্মে হাবিবা ও আব্দুল হান্নানসহ আরও অনেকে দায়িত্ব পেয়েছেন।

 

সভায় বক্তারা জানান, দিরাই-শাল্লার শিক্ষা, সংস্কৃতি, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে নবগঠিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি প্রবাসী ও দেশীয় সদস্যদের সমন্বয়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং দিরাই-শাল্লার সার্বিক উন্নয়নে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

দিরাই-শাল্লা উন্নয়ন পরিষদ, নতুন কমিটি, মিহির রঞ্জন দাস, শেখ মো. নজরুল ইসলাম, সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ