১৯ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / অভিযান

শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

প্রতিনিধি, শ্রীমঙ্গল, মৌলভীবাজার

প্রকাশঃ ১৮ জুলাই, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 


শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ৪৬ বিজিবি ক্যাম্পসংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়ায় অভিযান চালিয়ে অলি মিয়া (২৭) নামে ওই যুবককে হাতেনাতে আটক করা হয়। অভিযানে সহযোগিতা করে ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশ।

 

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান। 

 

উপজেলা প্রশাসন জানায়, অভিযানে আটক অলি মিয়া দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু  উত্তোলনের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে সে এ কাজে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। পরে অভিযুক্ত অলি মিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ এর  (চ) অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, ‘অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের আমরা চিহ্নিত করছি। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হচ্ছে, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

শ্রীমঙ্গল, অবৈধ বালু উত্তোলন, মোবাইল কোর্ট, ভুরভুরিয়া ছড়া, মৌলভীবাজার

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ