সিলেটে ১২ ঘণ্টায় ৫৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, ভারী বৃষ্টির আভাস
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৩ জুন, ২০২৫ ২:০৯ অপরাহ্ন
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিপাতের ফলে সিলেটের গোলাপগঞ্জে কুশিয়ারা নদীর পানি বেড়ে গেছে। এতে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের অন্তত ১ হাজার ২৫০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
মঙ্গলবার (৩ জুন) উপজেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার মধ্যে শুধুমাত্র বুধবারীবাজার ইউনিয়নেই এই বিপর্যয় দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে ৬০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ১৭ জন মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ইতিমধ্যে ১৪৮ প্যাকেট শুকনো খাবার, ২০ মেট্রিক টন চাল, শিশু খাদ্য বাবদ ১ লাখ টাকা এবং গো-খাদ্য বাবদ আরও ১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ফয়সাল মাহমুদ ফুয়াদ মঙ্গলবার দুপুরে সিলেট ভয়েসকে বলেন, 'সোমবার (২ জুন) রাতের পর থেকে এখন পর্যন্ত নতুন করে কোনো পরিবার পানিবন্দি হয়নি। তবে আমি সরেজমিন যাচ্ছি, গিয়ে আরও নিশ্চিতভাবে বলতে পারব।'
গোলাপগঞ্জ বন্যা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি, বুধবারীবাজার ইউনিয়ন বন্যা,