
সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময়–এর উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) জগন্নাথপুর পৌর পয়েন্টে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, সমাজসেবক, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন-পরবর্তী প্রতিবাদ সভায় বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, কার্যকরী কমিটির সদস্য গোবিন্দ দেব, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, কার্যনির্বাহী সদস্য আলী আহমদ ও জুয়েল আহমদ, সদস্য শাহ এস এম ফরিদ ও হুমায়ুন কবির ফরিদী, আজকালের খবর–এর জগন্নাথপুর প্রতিনিধি আলী হোসেন খান, প্রবীণ মুরব্বি আব্দুল করিম গেদন, আবু মিয়া, আব্দুল মান্নান, তঞ্জব আলী, আব্দুল হেকিম, আবুল খায়ের, শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম খেজর, ব্যবসায়ী আলী আহমেদ, মাদকবিরোধী আন্দোলনের নেতা লিমান ভূঁইয়া, সমাজকর্মী রাজু আহমেদ, মাহবুব, রনি মায়হান ও নানু মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলুর নিঃশর্ত মুক্তি দাবি করেন। তারা বলেন, কোন ধরনের তদন্ত ছাড়াই সাংবাদিক আমিনুর রহমান জিলুকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করেছে। সাংবাদিকতার মতো মহান পেশার মর্যাদা অক্ষুন্ন রাখতে তাকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়।
উল্লেখ্য গত ২ জুন উপজেলা সদরের থানরোডস্হ তাঁর পত্রিকা কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে জগন্নাথপুর গ্রামের জহিরুল ইসলাম লাল মিয়া বাদী হয়ে সিলেট সাইবার ট্রাইব্যালে একটি মামলা দায়ের করেন।
শেয়ার করুনঃ
দৈনন্দিন থেকে আরো পড়ুন
জগন্নাথপুর, আমিনুর রহমান জিলু, সাংবাদিক গ্রেপ্তার, মানববন্ধন

