১০ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে ১২ ঘণ্টায় ৫৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, ভারী বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৯ জুন, ২০২৬ ৯:২২ অপরাহ্ন

ছবিঃ ফাইল ছবি

সিলেট অঞ্চলে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ৫৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সাথে আগামী ২৪ ঘণ্টায় অঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

 

মঙ্গলবার (৯ জুন) সিলেটের আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিস জানায়, সিলেটে গেল ১২ ঘণ্টায় (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত) ৫৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল ৮ জুন সকাল ৬টা থেকে আজ ৯ জুন সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৩.৪ মিলিমিটার।

 

আবহাওয়া অফিস জানায়, সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ, আর সন্ধ্যা ৬টায় তা ছিল ৯০ শতাংশ।

 

এদিকে, আগামীকাল বুধবার (১০ জুন) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট আবহাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, তাপমাত্রা, আবহাওয়া পূর্বাভাস

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ