সিলেটে নদ-নদীর পানি কমছে, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনো বিপৎসীমার ওপরে
প্রাণ-প্রকৃতি-পরিবেশ
প্রকাশঃ ৯ জুন, ২০২৬ ১২:১০ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতবাড়িতে হঠাৎ ঢুকে পড়ে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর সাপ। রাতে ঘরের ভেতরে বিশাল আকৃতির সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তবে তারা সাপটিকে আঘাত না করে উদ্ধারকারীদের খবর দেন। পরে বন বিভাগের সহায়তায় সাপটিকে নিরাপদে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল পৌর এলাকার পূর্বাশা খান মঞ্জিল নামের একটি বাড়িতে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা ঘরের ভেতরে অজগরটি দেখতে পেয়ে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। পরে তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন।

সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে কোনো ধরনের ক্ষতি ছাড়াই সাপটিকে উদ্ধার করা হয়। পরে সেটিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
বন বিভাগের কর্মকর্তারা জানান, উদ্ধার করা অজগরটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সাপটি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় থাকায় রাত সাড়ে ১০টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান–এ অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী কর্মকর্তারা বলছেন, লোকালয়ে বন্যপ্রাণী চলে এলে অনেক সময় আতঙ্কে মানুষ সেগুলোকে হত্যা বা আঘাত করে। কিন্তু শ্রীমঙ্গলের এই পরিবারের সচেতন ভূমিকা একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছেন। তাদের মতে, বন্যপ্রাণী মানুষের আবাসস্থলে চলে এলে সেটিকে ক্ষতি না করে বন বিভাগ বা উদ্ধারকারী সংস্থার সহায়তা নেওয়াই সবচেয়ে দায়িত্বশীল পদক্ষেপ। এতে যেমন মানুষের নিরাপত্তা নিশ্চিত হয়, তেমনি জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শ্রীমঙ্গল অজগর উদ্ধার, মৌলভীবাজার অজগর সাপ, শ্রীমঙ্গল সংবাদ, অজগর সাপ উদ্ধার, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বন্যপ্রাণী উদ্ধার