১২ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / আটক-গ্রেপ্তার

শাল্লায় কিশোরী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ

প্রকাশঃ ১২ জুলাই, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী ছবি। সিলেট ভয়েস গ্রাফিক্স

সুনামগঞ্জের শাল্লায়  ১১ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সোফায়েল মিয়া (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোফায়েল উপজেলার হবিবপুর ইউনিয়নের মার্কুলী গ্রামের মহিম উদ্দিনের ছেলে। 


এ ঘটনায় শনিবার (১১ জুলাই) ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে দুজনকে আসামি করে শাল্লা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ভিডিও ধারনণের অভিযোগে সায়েক মিয়ার (২০) নামে অন্য আরেক যুবককেও আসামি করা হয়। তিনি সায়েক একই গ্রামের নুরুল হকের ছেলে।


মামলা সূত্রে জানা গেছে, গত ১০ জুন শুকবার সকাল ১১টায় ভুক্তভোগী ওই কিশোরী বাড়ির পেছনে পারিবারিক কাজ করছিলেন। এ সময় পেছন থেকে সোফায়েল মিয়া তার মুখ চেপে ধরে এবং গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। তখন সোফায়েলের সহযোগী সায়েক মিয়া ধর্ষণের পুরো ঘটনাটি মুঠোফোনে ভিডিও ধারণ করে। 


মামলায় বলা হয়, ঘটনাটি কাউকে জানালে কিশোরীকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তরা। লোকলজ্জা ও ভয়ে কিশোরী প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরবর্তীতে বিষয়টি তার পরিবারকে জানায়। এরপরই আইনের আশ্রয় নেয় ভোক্তভোগী ওই কিশোরীর পরিবার। 


ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রোকিবুজ্জামান বলেন, 'অভিযোগ পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠিয়ে প্রধান আসামি সোফায়েল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।'



শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

ধর্ষণ, মামলা, গ্রেপ্তার, শাল্লা, সুনামগঞ্জ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ