রোটারি ক্লাব অব সিলেট নর্থের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ১২ জুলাই, ২০২৬ ৯:২৬ অপরাহ্ন
রোটারি ক্লাব অব সিলেট নর্থের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্লাবের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, মানবিক ও সামাজিক প্রকল্প বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় নগরের আম্বরখানাস্থ হোটেল ক্রিস্টাল রোজের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট কাজী ওমর ফারুক। সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি জাহেদ আহমদ চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন চার্টার্ড মেম্বার ও পাস্ট প্রেসিডেন্ট মো. চাঁন মিয়া, ক্লাব ট্রেজারার মোহাম্মদ সুমন, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ও অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর (অ্যাডমিন) তুহিন আহমদ, ইঞ্জিনিয়ার পানির আলম হাওলাদার, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার জীবন আলম হাওলাদার, হাফিজ মোহাম্মদ শরীফ উদ্দিন, শাহরিয়ার আহমদ তালহা, সৈয়দ খুবায়ের আহমেদ এবং তানভীর আহমেদ তামিমসহ অন্যরা।
সভায় বক্তারা রোটারির আদর্শ ও লক্ষ্য সামনে রেখে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কার্যকর প্রকল্প গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং মানবিক সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ছাড়া সভায় ক্লাবের চলমান কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রোটারি ক্লাব অব সিলেট নর্থ, সিলেট, রোটারি, সমাজসেবা, নতুন কমিটি