১০ জুলাই ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

পুকুরে গোসল করায় বিয়ানীবাজারে বাবার হাতে মেয়ে খুন

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশঃ ১০ জুলাই, ২০২৬ ৭:০৯ অপরাহ্ন

ছবিঃ সংগৃহীত

সিলেটের বিয়ানীবাজারে বাবার দায়ের কোপে এক কিশোরী মেয়ে নিহত হয়েছে। নিহত রায়কা আক্তার রিয়া (১৭) গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের আবু বক্করের মেয়ে।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের সময় বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামে রায়কা আক্তার রিয়ার নানাবাড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নানাবাড়ির পুকুরে গোসল করতে যান রায়কা আক্তার রিয়া। এতে আপত্তি জানান তার বাবা আবু বক্কর। এক পর্যায়ে ধারালো দা দিয়ে মেয়েকে কুপিয়ে গুরুতর জখম করেন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও তার আগেই ঘটনাস্থলে মারা যান রিয়া।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল করিম জানান, ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। ময়নাতদন্ত শেষ হলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, বিয়ানীবাজার, খুন, অপরাধ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ