১১ জুলাই ২০২৬

দৈনন্দিন

মাজারের দানবাক্সে মিলল প্রেমপত্র, ‘মুন্নি ও আমিনুলের সম্পর্ক’ অটুট রাখার আরজি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ জুলাই, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন


টাকার নোট, চিঠি আর প্রার্থনার আরজি সিলেটের ঐতিহাসিক হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুললেই যেন বেরিয়ে আসে মানুষের মনের নানা কথা। এবারের দানবাক্স গণনায়ও তার ব্যতিক্রম হয়নি। নগদ অর্থের পাশাপাশি মাজারের ঐতিহাসিক ডেক থেকে মিলেছে হাতে লেখা কয়েকটি চিঠি, যার একটি এক দম্পতির ভালোবাসার আরজি, অন্যটি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগের চিঠি।

 

শনিবার (১১ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দানবাক্স থেকে টাকা বের করে গণনা শুরু হয়। গণনার একপর্যায়ে ডেকে ভক্তদের ফেলে যাওয়া এসব চিঠি কর্মকর্তাদের নজরে আসে।

 

চিঠিগুলোর একটিতে ধরা পড়েছে এক দম্পতির পারিবারিক জীবনের গল্প। ‘আমিনুল + মুন্নি’ নামে স্বাক্ষরিত এই চিঠিতে আল্লাহর কাছে প্রার্থনা জানানো হয়েছে, তাদের মধ্যকার মিল-মহব্বত যেন আরও বেড়ে যায় এবং সব ভুল বোঝাবুঝির অবসান ঘটে।

 

চিঠিতে স্বামী লিখেছেন, ❝মুন্নি আমার বউ, তাকে আমি অনেক অনেক ভালোবাসি। মুন্নি + আমিনুল এর সম্পর্ক হাজার বছর ঠিক রাখার তৌফিক দাও।❞

 

শুধু ভালোবাসার আকুতিই নয়, চিঠিতে সংসার জীবনে আর্থিক সচ্ছলতা এবং ‘শত্রুদের হাত থেকে বাঁচার’ জন্যও মহান আল্লাহর কাছে আরজি জানানো হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

শাহজালাল মাজার, দানবাক্স, প্রেমপত্র, আমিনুল, মুন্নি, প্রেমের সম্পর্ক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ